লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের জমি দখলের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নে বিজয়নগর গ্রামে প্রবাসীর ১২শতাংশ জমি দখলের অভিযোগ স্থানীয় ৪ভাইয়ের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন ঐ গ্রামের মৃত নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে হারুনুর রশিদ, বেল্লাল হোসেন, মোঃ সোলেমান, নুর আলম।

ভুক্তভোগী প্রবাসী মাসুদ ফরাজি ঐ এলাকার ফরাজি বাড়ির মৃত এনায়েত উল্লাহ ফরাজির ছেলে।
প্রবাসী মাসুদ ফরাজি অভিযোগ করে বলেন, আমাদের ৪৬শতাংশ জমির মধ্যে মৃত নুরুল আমিনের ছেলেদের কাছে ৩৪শতাংশ জমি বিক্রি করা হয়। বাকি ১২শতাংশ জমি আমাদের থাকার কথা। কিন্তু সম্প্রতি তারা আমাদের ঐ ১২শতাংশ জমিও দখলে নিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা মানে নি। আমরা এর সুষ্ঠু বিচার কামনা করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, মাসুদ পরাজিদের কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তিতে আমরা বাড়ি করেছি। তাদের জমিতে না। তাদের জমি আলাদা আছে।

বিষয়টি জানতে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মালেককে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

Leave a Reply