
গাজী মমিন: “একদিকে বলছেন দিবেন ফ্যামিলিকার্ড অন্যদিকে মা-বোনদের গায়ে তুলছেন হাত” ৩০জানুয়ারী (শুক্রবার) বেলা ২টায় লক্ষ্মীপুর আর্দশসামাদ উচ্চ বিদ্যায় মাঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান।
এসময় জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, লক্ষ্মীপুরের ময়দান শহীদদের রক্তে ভেজা। শহীদের রক্তে এখানকার সবুজ ঘাস লাল হয়ে গেছে। জুলাই দেশের মনুষকে মুক্তি দিয়েছে। যে জুলাইয়ের কারণে ১২তারিখের নির্বাচন। যাদের কারণে কারা মুক্তি, যাদের কারণে দেশে ফিরে আসা। তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই।
তিনি আরও বলেন, একটি দল একদিকে বলছেন মায়েদের দিবেন ফ্যামিলিকার্ড, অন্যদিকে দিচ্ছেন মা-বোনদের গায়ে হাত। এটা এদের মানুষ মেনে নিবেন না। মায়েদের ব্যপারে বলা হচ্ছে এঁরা (জামায়াত) ক্ষমতায় আসলে নারীদের ঘর বন্দি করে রাখবে। আমরা কথা দিচ্ছি জামায়াত ক্ষমতায় আসলে মা-বোনেরা সন্মান ও নিরাপত্তা দুটোই পাবেন।
বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে কওমী আলেমদের চাকুরি থাকবে না। আমি বলতে চাই, তাবলীগ, কাওমী ও আলীয়া আমরা ভাই ভাই। আমাদের এক আল্লাহ, এক নবী, আমরা সবাই এক আল্লাহর বিধান মানি। কওমী মাদরাসাগুলি এখনও ইসলামের মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছেন। আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিতে চাই।
দূর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের উদ্দেশ্য করে জায়াত আমীর বলেন, পেটের ভিতর হাতদিয়ে লুট করা সম্পদ বের করে আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি ভোগ করতে হবে।
আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ১১দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতিক তুলে দিয়ে তাঁদের বিজয়ী করার আহবান জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আগামী ১২ তারিখ জনগণের সরকার কায়েম হবে।
জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুলআমিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এসমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম, ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লা সাইদী, জাকসু জিএস মাজহারুল ইসলাম, চাকসু জিএস সায়িদ বিন আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ারুল আজিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্যাহ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুল আলম, খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাও. গোলাম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় সমন্বয়ক ডাঃ মিনহাজুল আবেদিন, বাংলাদেশের খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মোহাম্মদ উল্যাহ।